
প্রায় এক বছর আগে মারা যাওয়া দুই শিক্ষককে দুটি সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার তাঁদের অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের কলেজ শাখার উপসচিব মো. মাহবুব আলম।
জানা গেছে, কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ পদে সংযুক্ত হওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এবং রংপুরের পীরগাছা কলেজের অধ্যক্ষ পদে সংযুক্ত হওয়া কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব এক বছরের বেশি সময় আগে মারা গেছেন।
কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
অন্যদিকে পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। আজ বুধবার তিনি গণমাধ্যমকে বলেন, জামাল উদ্দিন স্যার মারা যাওয়ার বিষয়টি পিডিএসে হালনাগাদ করা হয়েছে। স্যারকে অধ্যক্ষ পদে পদায়ন নিয়ে হাসাহাসি হচ্ছে।
প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন গত বছরের ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার বাবা।
আরও খবর পড়ুন:

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে