
কুমিল্লার তিতাসে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড রাকিবুল ইসলাম বুলেটকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে তিতাস থানা-পুলিশ কদমতলীতে বুলেটের নানাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বুলেট উপজেলা তারিয়াকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে। তাঁর বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি ও মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, বুলেটের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নিহত মামুন সম্রাটের আরও এক সহযোগী ছোট মামুনকে গ্রেপ্তার করা হয়েছ। ছোট মামুন জিয়ারকান্দি ইউনিয়ন শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, রফিকুল ইসলাম বুলেটের কাছে থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। আজ আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে