
কুমিল্লার হোমনায় ৩২ কেজি গাঁজাসহ মো. সেলিম (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মো. সেলিমের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তেলিয়াপাড়া গ্রামে।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘এ ঘটনায় হোমনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।’
পুলিশ জানায়, ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা এলাকায় ছিনাইয়া-মেঘনা সড়কে তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। গাঁজা বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে