
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড. মো. হায়দার আলীকে গ্রেপ্তার এবং কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় দুই প্রশাসনিক প্রধানের পদত্যাগসহ ৯ দফা দাবি জানানো হয়।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির চর্চা চলছে, যা সামগ্রিক শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
৯ দফা দাবি হলো—উপাচার্যকে দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া; ২০০৯ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত সব নিয়োগের তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ; উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ; শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির জবাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন; গত ১৮ মাসে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য প্রকাশ; দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের পদত্যাগ; শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ প্রক্টর ও সহকারী প্রক্টরদের অপসারণ; আবাসিক হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন এবং তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা থেকে বিরত থাকা।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বঞ্চিত। বর্তমান ভিসি একজন বিতর্কিত ব্যক্তি এবং গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, ভিসি গোপনে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এসব অভিযোগ উপেক্ষা করা হচ্ছে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, এসব বিষয়ে জাতির কাছে জবাবদিহি নিশ্চিত করা জরুরি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। একই সঙ্গে ভিসিকে অপসারণ করে শাস্তির দাবি জানান তিনি।
সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বর্তমান উপাচার্যের বিরুদ্ধে তথ্য পাচার-সংক্রান্ত থানায় ফৌজদারি মামলা রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি কীভাবে দায়িত্ব পালন করছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগগুলোর তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে