
কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২২ মার্চ) সকাল ৯টার দিকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বরখাস্ত হওয়া দুই গেটম্যান হলেন হেলাল উদ্দিন ও মেহেদী হাসান।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত ওই দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭ জন পুরুষ, ২ জন নারী, ৩ শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

কবি শামসুর রাহমান নাগরিক কবি ছিলেন। কিন্তু তাঁর মধ্যে ছিল শেকড়ের টান। গ্রামের প্রকৃতি, মেঘনা নদীর ঢেউয়ের কলকলানি শব্দ এবং গ্রামের পাশ দিয়ে ট্রেনের শব্দকেও কবি ভালোবেসেছিলেন। নগরে জন্ম ও বসবাস করলেও শামসুর রাহমান তাঁর কবিতায় গ্রামকে হৃদয়ে ধারণ করেছেন।
৫ ঘণ্টা আগে
কৈশোরের সেই চঞ্চল দিনগুলো আজ কেবলই স্মৃতি। কিন্তু সেই স্মৃতিরা যে আজও কতটা জীবন্ত, কতটা প্রাণোচ্ছল—তার এক অনন্য নজির সৃষ্টি হলো পবিত্র ঈদুল ফিতরের পরের দিন। এদিন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ পরিণত হয়েছিল স্মৃতির মেলায়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর লালবাগ পোস্তা এলাকার একটি বাসায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় ঘটনাটি ঘটে।
৫ ঘণ্টা আগে
আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।
৫ ঘণ্টা আগে