
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় দুটি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে এবং এর আগে ১৭ মার্চ সন্ধ্যায় একই এলাকা থেকে আরেকটি নৌকাসহ চার জেলেকে অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন মো. আবুল কালাম (৫০), মো. ছাদেক (৩০), আবদুর শুকুর (৪০), মো. রবি আমল (১১), মঞ্জুর আলম (২৭), মো. রাসেল (১৮) ও মো. শরিফ (১২)। তাঁরা শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
২০ মার্চ বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম।
তিনি জানান, মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে ধাওয়া করে জেলেদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। পরে বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, দুটি ইঞ্জিনচালিত নৌকায় সাত জেলে নদীর মোহনায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের ধরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আরাকান আর্মির তৎপরতায় নাফ নদী ও সাগরে মাছ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় সময় জেলে, ট্রলারসহ ধরে নিয়ে যাওয়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নৌকার মালিকেরা দ্রুত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, ‘দুই ধাপে কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় নৌকার মালিকেরা অবহিত করেছে। জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। কী কারণে ধরে নিয়ে যাচ্ছে, বিজিবি কোস্ট গার্ড তদন্ত করছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে