
পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে কক্সবাজারের টেকনাফে দুই সহোদরসহ তিনজন অপহরণের শিকার হন। ভুক্তভোগী দুই ভাইয়ের একজন পালিয়ে রক্ষা পেয়েছেন। দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এখনো যাঁরা অপহৃত রয়েছেন তাঁরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার মো. মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিদওয়ান (২২) ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার বাঘঘোনা এলাকার মৃত আবদুল মালেকের ছেলে রিদওয়ান (১৮)।
এদিকে অপহরণকারীদের মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পালিয়ে এসেছেন মোস্তাক আহমদের বড় ছেলে ও অপহরণের শিকার মোহাম্মদ রিদওয়ানের বড় ভাই মো. ফজলুল করিম রিয়াদ (৩৫)।
রিয়াদের বরাতে পুলিশ ও স্থানীয়রা বলছে, অপহৃত দুই সহোদরের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়া এলাকায় একটি দোকান আছে। স্থানীয় যুবক রিদওয়ান তাঁদের দোকানের কর্মচারী। গতকাল (শুক্রবার) বিকেলে তাঁরা তিনজন মিলে নোয়াখালিয়াপাড়ার বাঘঘোনা পাহাড়ি ঝরনা দেখতে যান। এ সময় মুখোশধারী চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে। পরে তাঁদের গহিন পাহাড়ে নিয়ে যাওয়ার সময় ফজলুল করিম রিয়াদ পালিয়ে আসার চেষ্টা করলে অপহরণকারীরা তাঁকে মারধর করে। একপর্যায়ে অপহরণকারীদের কবল থেকে রিয়াদ কৌশলে পালিয়ে আসেন। তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অপহৃত দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেছে। গতকাল (শুক্রবার) থেকে গহিন পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত আছে। এখনো অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে