কক্সবাজারের উখিয়ায় ইভ টিজিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং আরও দুজন আহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩)। তিনি কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে ইভ টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ দা-ছুরি নিয়ে হামলা চালায়। এতে সাইফুলসহ আরও দুজন আহত হন। পরে তাঁদের কুতুপালং জিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হয় মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঘটনার পর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) টহল বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
৭ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
১০ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
২৩ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে