
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক এলাকার সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক মো. আবির (১৮) পুরান ঢাকার লালবাগ এলাকার শহীদ নগরের বাসিন্দা ইলিয়াস মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে সি-গাল পয়েন্ট এলাকায় গোসলে নামেন। এ সময় তিনি একটি টিউবে ওঠেন। একপর্যায়ে টিউব থেকে পড়ে সাগরের পানিতে তলিয়ে যান। নিখোঁজের পর থেকে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন।
সোমবার ভোরে স্থানীয়দের কাছ থেকে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে লাইফগার্ড ও বিচকর্মীরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, আবিরসহ নয় বন্ধু কক্সবাজারে বেড়াতে আসেন এবং কলাতলীর একটি গেস্ট হাউসে অবস্থান করছিলেন। পরে পাঁচজন গোসলে নামলে দুর্ঘটনাটি ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম জানান, মৃত উদ্ধার পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে