
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের একটি ‘জিম্মিঘর’-এর সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ায় সাইফুল ইসলামের বাড়ি থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই টেকনাফে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিম্মি করে রাখা ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অপহরণকারীরা ভুক্তভোগীদের একটি তালাবদ্ধ ঘরে আটকে রেখেছিল। পরে তালা ভেঙে তাদের মুক্ত করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়। অনেকেই ইতিমধ্যে এক লাখ টাকা করে মুক্তিপণ দিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, কারা এই অপহরণে জড়িত, কী উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে—তা জানতে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার হওয়া কক্সবাজার সদরের মো. কাসেম ও মহিন উদ্দিন জানান, তাঁরা উখিয়ার ইনানী সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে এক সিএনজিচালকের প্রলোভনে টেকনাফে গেলে তাদের অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়।
তাঁরা জানান, অপহরণকারীরা মারধরের পর পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে এক লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। টানা ১৮ দিন তাঁদের জিম্মি করে রাখা হয়েছিল। পরে তাঁরা জানতে পারেন, পাচারকারী চক্র তাঁদের সাগরপথে বিদেশে পাচারের জন্য দালালদের কাছে বিক্রি করে দিয়েছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে