
কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্লুইস গেটসংলগ্ন নাফ নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ নৌ পুলিশ পরিদর্শক আতিকুল হক।
আনোয়ার টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে জানায়, রোববার ভোরে টেকনাফ পৌরসভার নাফ নদে হেচ্ছার খাল এলাকায় মাছ ধরতে যান আনোয়ার ও একই এলাকার জাফরের ছেলে মো. আয়াস (৩৫)।
এ সময় বজ্রপাতে আনোয়ার নৌকা থেকে নদে পড়ে গিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা আয়াস অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাড়ি এসে পরিবারকে বিষয়টি জানান।
টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নাজমা আলম বলেন, গতকাল ভোর ৫টার দিকে নাফ নদে নৌকায় মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলে নিখোঁজ ছিল। সকালে পরিবারের সদস্যরা নাফ নদ থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে আনোয়ারের লাশটি উদ্ধার করেন।
টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক আতিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে