
কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবির (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান আবির বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।কক্সবাজার জেলা প্রশাসনের সৈকতকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন জানান, আবির ও তাঁর তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপন বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে তাঁরা সৈকতের সুগন্ধা পয়েন্ট গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যান। প্রায় ৩ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে একই সৈকতে আবিরের নিথর দেহ একই সৈকতে ভেসে ওঠে। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, নির্দেশনা না মেনে অনেকেই সাগরে গোসলে নামেন। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, মারা যাওয়া যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২৭ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে মজুত রাখা ডিজেল ও কেরোসিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার...
৩৬ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি বছরের পর বছর পানির অভাবে অনাবাদি ছিল। ইউনিয়নের বিভিন্ন গ্রাম দিয়ে বয়ে যাওয়া ৯টি খাল পলি জমে ভরাট হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি এসব খাল পুনঃখনন করায় আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পর্যটন শহরে প্রবেশের জন্য রয়েছে চার লেনের দুটি সড়ক। এর মধ্যে পাহাড়ের বুক চিরে চলে গেছে দৃষ্টিনন্দন কলাতলী বাইপাস সড়ক। দেড়-দুই দশক আগেও এই সড়ক ধরে ডলফিন মোড়ে নামতেই শোনা যেত উত্তাল সাগরের গর্জন, আর চোখ জুড়িয়ে যেত নীল জলরাশির আছড়ে পড়া ঢেউ দেখে।
৫ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুরে উপজেলার আত্রাই নদের ওপর কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণকাজ প্রায় আট বছরেও শেষ হয়নি। প্রায় সাড়ে ৩ বছর আগে কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। অথচ এখন পর্যন্ত সেতুর কাজ শেষ হয়েছে ৬৫ শতাংশ। বাকি ৩৫ শতাংশ কবে নাগাদ শেষ হবে, তা জানেন না কেউ।
৬ ঘণ্টা আগে