
টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নাজিরপাড়া বিওপি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় নদী ও তীরবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত টহল বসানো হয়। বেলা আনুমানিক ১১টার দিকে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহল দল তাদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে নৌকাটি আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় একটি জালের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। একই সময় মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া এলাকার দুই বাসিন্দা মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামের দুই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নদীতে মাছ ধরার ভান করে অপেক্ষমাণ বাংলাদেশি পাচারকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।
বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে