
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ ও মানব পাচারের শিকার এক নারীকে কক্সবাজার শহর থেকে উদ্ধার করেছে র্যাব-১৫। এই ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে টেকনাফ থেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (২৮), এবাদুল হক (২৯) ও আব্দুল গফুর (৩৬)।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আ ম ফারুক মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী নারী তাঁর প্রেমিক ইয়াছিন আরাফাতের বিয়ের প্রলোভনে পড়ে গত ২৯ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হন। পথে টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে একদল অপহরণকারী টমটম থামিয়ে চালক ও যাত্রীকে মারধর করে এবং নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অপহরণের পর তাঁকে প্রথমে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার আব্দুর রাজ্জাকের বাড়িতে আটকে রাখা হয়। পরে ৩০ অক্টোবর রাতে সেখানে তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরদিন অপহরণকারীরা ভুক্তভোগী নারীকে টমটমচালক আব্দুল গফুরের কাছে বিক্রি করে দেয়। গফুর ওই নারীকে সাবরাং আদর্শ গ্রামে নিজের বাড়িতে আটকে রাখে এবং ১ নভেম্বর রাতে হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর ব্লক ডি/১-এর রোহিঙ্গা শবে কদরের কাছে পুনরায় বিক্রি করে দেয়।
এদিকে ভুক্তভোগীর পরিবার ৩০ অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং র্যাবের সহায়তা চায়। গোপন সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর রাতে র্যাব-১৫-এর একটি দল কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। তবে রোহিঙ্গা শবে কদর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ভুক্তভোগী নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ৩ নভেম্বর রাতে টেকনাফ পৌরসভার ঈদগাও মাঠ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম, এবাদুল হক ও আব্দুল গফুর।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে