
কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পানের দোকানদারকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ইমদাদ ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা কামাল হোসেন নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে নিহতের বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে মদপানকে কেন্দ্র করে ইমদাদের সঙ্গে একই এলাকার আব্দুর রহমানের কথা-কাটাকাটি হয়। এরপর ইমদাদ তাঁর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাঁর গতি রোধ করে প্রথমে এলোপাতাড়ি কোপায়। এরপর উমর ছিদ্দিক মেম্বারের বাড়ির কাছে সড়কে ফেলে তাঁকে গলা কেটে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ইমদাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
নিহতের ছোট ভাই শামসু আলম অভিযোগ করেন, কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ আরও চার-পাঁচজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওসি (তদন্ত) আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে