
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরের দিকে নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি বাড়তে থাকে। ফলে কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধসংলগ্ন এলাকাগুলোতে জোয়ারের পানি প্রবেশ করে। ওই সব এলাকায় দুই শতাধিক বসতঘর আজ রোববার দুপুরেও পানিবন্দী রয়েছে।
জানা গেছে, বেড়িবাঁধ না থাকায় বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকা, তাবেলারচর, সাইটপাড়া, কাজিরপাড়া, তেলিপাড়া, জেলেপাড়া, আনিচের ডেইল এলাকা, বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়া, সাইডপাড়া, উত্তর বড়ঘোপ, কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি, মধ্যম কৈয়ারবিল, উত্তর কৈয়ারবিল, দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘরপাড়া, উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটাসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়।
এ ছাড়া বেড়িবাঁধ এবং জিও ব্যাগ না থাকায় উপজেলার কৈয়ারবিল, বড়ঘোপ, আলী আকবর ডেইল, ইউনিয়নের কয়েকটি পয়েন্ট বেশ কিছু বসতঘর, মসজিদ, মাদ্রাসা, মাছের ঘের ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জরুরি ভিত্তিতে চলমান বেড়িবাঁধ মেরামতের কাজ সঠিক সময়ে না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে সাগরের লোনা পানি লোকালয়ে প্রবেশ করে চাষাবাদসহ বাড়িঘর তলিয়ে যায়। স্থানীয় প্রভাবশালীরা ঠিকাদারি কাজে নিয়োজিত থাকায় মেরামতকাজে অনিয়ম হয় বলে অভিযোগ করেন।

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এই অবনতি ঘটেছে। তিনি দ্রুত বেড়িবাঁধ মেরামত করার দাবি জানান।
কুতুবদিয়া আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পর্যবেক্ষক হুমায়ুন কবির জানান, নিম্নচাপ ও অমাবস্যার কারণে কুতুবদিয়ার নিম্নাঞ্চল ও চরসমূহ এক থেকে তিন ফুট উচ্চতায় বাতাসের তীব্রতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। শনিবার সকালে সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা জানান, কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধ মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত জিও ব্যাগের মাধ্যমে জোয়ারের পানি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা জানান, কুতুবদিয়ায় যেসব এলাকায় বেড়িবাঁধ ভাঙা রয়েছে, সেসব এলাকায় সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লোনা পানিতে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ করে দ্রুত ভাঙা বেড়িবাঁধ মেরামত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে