
নওগাঁর মান্দা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের একটি স্থান ভেঙে পড়ে। এতে আশপাশের তালপাতিলা ও উত্তর চকরামপুর গ্রামের অন্তত ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, আজ শুক্রবার বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার ৪ পয়েন্ট ছাড়িয়ে যায়। নদীর পানি তখন বিপৎসীমার চেয়ে ৪ দশমিক ২১ সেন্টিমিটার ওপরে

সাগরে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শুক্রবার সকালে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা হয় উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সুখচর ইউনিয়নে।