বিশ্ব শরণার্থী দিবস-২০২৪ উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে শুরু হয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘রেজিলিয়েন্স-সক্ষমতা’ শীর্ষক আট দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। কক্সবাজার আর্ট ক্লাবের সহযোগিতায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে গত বুধবার সন্ধ্যায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার থেকে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রদর্শনী চলবে ২০ জুন পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা জাতিসংঘের ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) ভারপ্রাপ্ত প্রধান মারকাস টপ, ইউএনএইচসিআরের প্রতিনিধি সুমবল রিজভীসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের আশ্রয়শিবিরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গাদের সক্ষমতার বিষয়বস্তু প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২২ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩২ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে