কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি জোনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিরাজুল ইসলাম (৩৭)। তিনি চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের ওমর আলীর ছেলে এবং একটি ডাকাত দলের সদস্য। গুলিবিদ্ধ দুজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, চকরিয়ার উপকূলীয় চিংড়ি জোনে ডাকাতি, ঘের দখল, চাঁদা উত্তোলন করতেন জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিনের ডাকাত গ্রুপ। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আলাদা গ্রুপ তৈরি করেন তাঁরা। এরপর কয়েক দফা দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকাল থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে নেজাম ডাকাত গ্রুপের সদস্য সিরাজসহ আরও দুজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে সিরাজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ পর্যন্ত উভয় পক্ষের অন্তত ৮০-৯০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, চিংড়ি জোন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সওদাগরঘোনা এলাকায় অভিযান চলছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে