
কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার, স্বর্ণের বিস্কুট ও নগদ টাকাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার সোদাপাড়ার বাসিন্দা মৃত মো. ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) এবং একই এলাকার মৃত মো. সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণ ও মাদকের বড় একটি চালান মজুতের খবরে বিজিবির একটি দল অভিযানে যায়। বিজিবির সদস্যরা সন্দেহজনক ঘরটি ঘিরে অভিযান শুরু করলে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে তাঁদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযানে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ৫০০ গ্রাম বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বিস্কুট, বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, মিয়ানমারের নগদ ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, তারা সংঘবদ্ধ মাদক ও স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টেকনাফ সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার হওয়া স্বর্ণ, বাংলাদেশি ও মিয়ানমারের অর্থ কক্সবাজার জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় মজুত রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
এর আগে টেকনাফ সীমান্তে গত ১০ অক্টোবর বিজিবি অভিযান চালিয়ে ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছিল। উপজেলার ফুলের ডেইল এলাকার সীমান্তে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছিল বিজিবি। এ সময় দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে