
কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালী তীরের অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে স্থানীয় বাসিন্দা ও দখলদারদের বাধার মুখে অভিযান চালাতে পারেনি প্রশাসন। আজ বুধবার শহরের পেশকারপাড়া এলাকায় দিনভর চেষ্টার পর বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা অভিযান বন্ধ করে ফিরে আসেন।
এ দিকে গতকাল মঙ্গলবার কস্তুরাঘাটে অভিযান চলাকালে দখলদারদের বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সকালে কক্সবাজার সদর থানায় পুলিশের এক সদস্য বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, সকালে উচ্ছেদ শুরু করতে গেলে কয়েক শ নারী-পুরুষ জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দফায় দফায় স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি।
এর আগে সোমবার নদীর কস্তুরাঘাট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুই দিনে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ৭০ একর জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার অভিযান চলাকালে দখলদারদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে।
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, তৃতীয় দিনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে