
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০১ সালের ২৪ মার্চ। দুই যুগ পর আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে স্থানীয় সংবাদের ইংরেজি বুলেটিন প্রচার শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। তিনি বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় জড়িত বিদেশি নাগরিকেরা কক্সবাজার শহরে অবস্থান করেন।
দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষাভাষীর বিদেশি নাগরিকদের ইংরেজিতে স্থানীয় সংবাদ শোনার সুযোগ ছিল না। এসব চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে ইংরেজি সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, উপবার্তা নিয়ন্ত্রক মো. মাহমুদুন নবী, কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী।
এর আগে মহাপরিচালক এ এস এম জাহীদ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে তালিকাভুক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে যোগ দেন এবং নতুন উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন। পরে তিনি কক্সবাজার কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
জানতে চাইলে কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী বলেন, প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে নিয়মিত ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে