
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের হাবিব উল্লাহ (৫০) ও একই ক্যাম্পের হাবিব উল্লাহ (১৯)।
এপিবিএন ও স্থানীয় বাসিন্দাদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে পান করায়। একপর্যায়ে তাঁরা অবচেতন হয়ে পড়েন। পরে দুজনকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। ভুক্তভোগী মা-মেয়ের জ্ঞান ফিরলে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে রাতেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
ভুক্তভোগী মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে