
চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে দুটি গাভি ও একটি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
জানা গেছে, গরু তিনটির দাম ১ লাখ ২৪ হাজার টাকা। ভ্যাট আয়কর মিলে তাঁকে পরিশোধ করতে হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। পরে গরু তিনটি আইনজীবী ফরহাদুলের গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়।
এর আগে ১২ মে এ-সংক্রান্ত পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।
চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের এজলাস কক্ষে প্রকাশ্য নিলামে নগদ অর্থে গরুগুলো বিক্রয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইনজীবী ফরহাদুল আলম জানান, আকবরশাহ থানার পুলিশ গত ৮ এপ্রিল চোরাই গরু তিনটি উদ্ধার করে। এরপর গতকাল বিকেলে অনুষ্ঠিত নিলামে গরু তিনটি কিনে নিয়েছেন এই আইনজীবী।
তথ্য মতে, গত ৮ এপ্রিল আকবরশাহ থানা এলাকা থেকে চোরাই গরুগুলো উদ্ধার করে আকবরশাহ থানার পুলিশ। সেই থেকে এক মাস সাত দিন গরু তিনটি থানা-পুলিশের জিম্মায় ছিল। নিলাম উপলক্ষে গরুগুলো আদালতে তোলা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে