
করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে মারা গেলেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)। আজ রোববার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এই ঘটনা ঘটে।
ইব্রাহিম খলিল জনতা ব্যাংক শাহ আমানত শাখায় কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে আসেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)। তিনি নমুনা সংগ্রহের কক্ষ খুঁজতে থাকেন। হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে নমুনা পরীক্ষার কক্ষের বিষয়ে জানতে চান। কথা বলার সময় হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। একপর্যায়ে পড়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাঁকে পরীক্ষা- নিরিক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইটিআইডি হাসপাতালের উপ-পরিচালক বখতিয়ার আলম।
তিনি বলেন,ব্যাংক কর্মকর্তা খলিল হৃদরোগে আক্রান্ত ছিলেন। হার্টের ব্লক অপারেশন করার জন্য করোনা পরীক্ষা করাতে এসেছিলেন। হাসপাতালে আসার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। একপর্যায়ে হাসপাতলের ফ্লোরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে