সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় এ ঘটনা ঘটে। এ সময় রবিউল ইসলাম হৃদয় (৩২) নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শাহা আলম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহা আলম দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা। নলতা বাজারে তাঁর ফাতেমা টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে তিনি মোবাইল বিক্রিসহ ফ্লেক্সিলোড ও বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন। আটক হৃদয় কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের নূরইসলামের ছেলে।
নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিজুল ইসলাম জানান, শাহা আলম শনিবার রাত ১১টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবেশী বন্ধু অহিদুল ইসলামের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেল গতিরোধ করে শাহা আলমের কাছে থাকা ৭ লাখ টাকা বহন করা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁরা (সন্ত্রাসীরা) ব্যর্থ হয়ে ধস্তাধস্তি করে। একপর্যায়ে শাহা আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন শাহা আলম। এ সময় শাহা আলম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয়কে আটকে রেখে পুলিশকে খবর দেন। বাকি সন্ত্রাসীরা পালিয়ে যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আসাদুজ্জামান জানান, শাহা আলমের বুকের বাম পাশে লাগা গুলিটি বের করা হয়েছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। তিনি আশঙ্কামুক্ত কিনা এখনই বলা যাচ্ছে না।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদেশি পিস্তলসহ হৃদয়কে আটক করা হয়েছে। তবে স্থানীয়দের গণধোলাইয়ে তিনি গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে