
পানিতে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিহু। আগামীকাল চাকমাদের মূল বিজু। আজ শুক্রবার ফুল বিজুর দিনে কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে ফুল ভাসায় চাকমারা।
রাঙামাটি শহরের কেরানী পাহাড় ঘাটে হাজার হাজার মানুষ ফুল ভাসায়। এ ছাড়া রাজবাড়ী ঘাট, গর্জনতলী, বালুচরসহ বিভিন্ন স্থানে নদীতে ফুল ভাসায় পাহাড়িরা।
ফুল বিজুর ফুলে রঙিন হয়ে ওঠে কাপ্তাই হ্রদের পানি। শত শত বছরের রীতি অনুসারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে, পানিতে ফুল ভাসালে তা বিগত বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছরের সুখ-সমৃদ্ধি বয়ে আনে।
ফুল বিজুর উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রাঙামাটিতে। আসে বিদেশিরাও। রঙিন এই উৎসব দেখে খুশি তারাও।
আগামীকাল মূল বিজু। এদিন পাহাড়িদের ঘরে ঘরে রান্না হবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি পাজন। ঘরে ঘরে অতিথি আপ্যায়ন হবে। পরদিন হবে নতুন বছর বরণ। আগামী ১৬ এপ্রিল রাঙামাটির মারী স্টেডিয়ামে মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে ইতি ঘটবে ১৫ দিনের বৈসাবি উৎসবের।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ সেকেন্ড আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৫ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৭ মিনিট আগে