
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টালেন সড়কে আনোয়ারা প্রান্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে অবৈধভাবে দখল করে থাকা অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ‘টালেনকে ঘিরে আশপাশ এলাকায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে টানালের প্রবেশে বাঁধা সৃষ্টি হচ্ছে। আজ সোমবার অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে এবং তাঁদের সতর্ক করা হয়।’
অভিযানে স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে