
মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
পালিয়ে আসা আরাকান আর্মির সদস্যের নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। তাঁর কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল, ৫২টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
৬৪ বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় আরাকান আর্মি ছেড়ে ওই যুবক পালিয়ে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
পালিয়ে আসা আরাকান আর্মির সদস্যের বরাতে বিজিবির এই কর্মকর্তা বলেন, ৩০০ আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারা সীমান্ত পাড়ি দিয়ে যেকোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে আত্মসমর্পণের উদ্দেশ্যে প্রবেশ করতে পারে। আটক আরাকান আর্মি সদস্যকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।
এদিকে গত রোববার রাতে সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে আরাকান আর্মির সঙ্গে অন্য কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সংর্ঘষের ঘটনা ঘটতে পারে।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘাত চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে