
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক করোনাক্রান্ত হয়ে আইসোলেশন আছেন। ওই বিদ্যালয়ে শিক্ষকই ছিলেন মাত্র চারজন। তিনজন আইসোলেশনে থাকায় এখন ক্লাস চলছে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দুজন শিক্ষকের সহযোগিতা নিয়ে। রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্র জানা যায়, বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মিনু রাণী কর ও সাজেদা পারভিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে তাঁরা তিনজনই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা ১০ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা পরীক্ষায় ১১ জানুয়ারি তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ থাকায় ওই দিন স্কুলের অপর তিন শিক্ষকও নমুনা পরীক্ষায় দেন। এর পরদিন শিক্ষক শামসুল হক ছাড়া অন্য দুজন শিক্ষক মিনু ও সাজেদা পারভীনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়টির চার শিক্ষকের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পাশের স্কুল থেকে দুজন শিক্ষক এনে স্কুল চালানো হচ্ছে। করোনায় আক্রান্ত তিন শিক্ষক নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে