
বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে জঙ্গল সলিমপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন।
এই ঘটনায় শনিবার র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাচার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম মহানগর ও জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় মানুষ আতঙ্কে ছিল। সীতাকুণ্ডের দক্ষিণ জঙ্গল সলিমপুর এলাকায় তাঁর অবস্থানের সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে একটি মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেছেন, গলাকাটা বাচা মূলত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী। তিনি সাজ্জাদ বাহিনীর বর্তমানে সেকেন্ড ইন কমান্ড হিসেবে রয়েছেন। সিডিএমএস পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ ও সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ৭টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রায় ৩২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ শনিবার রাতে সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে...
৭ মিনিট আগে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মধু সংগ্রহের অভিযোগে সাত মৌয়ালকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে আটক করে শনিবার তাঁদের সাতক্ষীরা বন আদালতে পাঠানো হয়।
৮ মিনিট আগে
প্রায় দুই দশক পর ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই জনপদে এবার আয়োজনটি নতুন মাত্রা পেতে যাচ্ছে।
১২ মিনিট আগে
ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে। তাঁর কাছ থেকে ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপ করার দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিকের বস্তা, চাল, ডালসহ আনুষঙ্গিক মালপত্র জব্দ করেন বনরক্ষীরা। আটক শিকারির বরাত দিয়ে বনরক্ষীরা জানান...
১৩ মিনিট আগে