
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরু চুরির পর জবাই করে মাংস বিক্রির জন্য নেওয়ার পথে তিনজনকে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া চিপছড়ি এলাকার মো. জামশেদ (৩৫), পূর্ব খুরুশিয়া খাজাটিলা এলাকার মো. করিম (২৭) এবং একই গ্রামের মাইজপাড়া এলাকার আবুল হোসেন (২৬)। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী গরুর মালিক পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব খুরুশিয়া গাইনের বাড়ি এলাকার মোহাম্মদ আজিজ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে আজিজের গোয়ালঘর থেকে ৫০-৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। সেই গরু পূর্ব খুরুশিয়া পূর্ব পাহাড়ে নিয়ে জবাই করেন তিনজন। এদিকে রাতে আজিজের গরু চুরির খবর জানাজানি হয়ে যায় সর্বত্র। ভোর ৫টার দিকে জবাই করা গরুর মাংস বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন জামশেদ। নেওয়ার পথে পদুয়ার মহিষের বাম এলাকায় এলে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। দুই বছর আগেও গরু চুরি করে ধরা পড়েছিলেন জামশেদ। তাঁকে পিটুনি দেওয়ার পর স্থানীয়দের কাছে চুরির কথা স্বীকার করেন এবং অন্যদের নাম প্রকাশ করেন। তাঁর মাধ্যমে কৌশলে বাকি দুজন করিম ও আবুল হোসেনকে আনা হয়। এ সময় লোকমুখে গরুচোর ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুর মালিক আজিজ। তিনি চামড়া ও মাথা দেখে এটি তাঁর গরু বলে শনাক্ত করেন।
স্থানীয় মো. সাইদুল জানান, আটক ব্যক্তিরা পুলিশ এবং উপস্থিত সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েই চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, স্থানীয় লোকজন তিন গরুচোরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক ব্যক্তিরা সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। গরুর মালিক আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। আগামীকাল বুধবার (৭ মে) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে