চট্টগ্রামে ওয়াকিটকি, প্রায় লাখ টাকার জাল নোটসহ এক যুবলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নগরের রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আজিম (৩০)। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও নগরের রেয়াজুদ্দিন বাজারে ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার আজিম অবৈধ জাল নোট ব্যবসায়ী ও যুবলীগের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে তাঁর সহযোগী সোহাগের মাধ্যমে জাল নোটের ব্যবসায় জড়িত। এ সময় তাঁরা ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে