
চট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামের এক অটোচালককে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার বরুমচড়া এলাকার শামসুল ইসলামের ছেলে মনছুর আলম ও তাঁর স্বজনেরা ব্যাটারি চুরির সন্দেহে নিজামকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন এবং পায়ের রগ কেটে দেন। গতকাল রোববার (২৭ জুলাই) দিবাগত ভোররাত ৩টার দিকে বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে অটোচালকের ভাই নাজিম উদ্দীন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, আহত ব্যক্তির ভাই নাজিম উদ্দীন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানান, চোর সন্দেহে মারধরের ঘটনায় আহত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি দেখেছেন, ওই যুবকের মাথায় আঘাত লেগেছে ও পায়ের রগ কেটে গেছে।
আহত ব্যক্তির ভাই ও মামলার বাদী নাজিম উদ্দীন বলেন, ‘দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, রোগীর ডান পায়ের রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘর থেকে ডেকে নিয়ে আমার ভাইকে মারধর করা হয়েছে। সকালে গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আমরা।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মাথা ও পায়ের রগ কাটা অবস্থায় এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, থানায় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে