চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার থেকে নৌবাহিনীর এ কার্যক্রম শুরু হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এরই মধ্যে নৌবাহিনীর জাহাজ অদম্যের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ও ভোলার মনপুরায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেন কর্মকর্তারা। অন্যদিকে অপরাজেয় জাহাজ এর মাধ্যমে কক্সবাজার জেলার পেকুয়ায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৪০০ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ ছাড়া খুলনা নৌ অঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী ও রিখামারী এলাকার ৩০০ পরিবার এবং মোংলা ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলার হুরকা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৬ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে