
চলন্ত আন্তনগর ট্রেনে তরুণীকে (১৯) ধর্ষণের ঘটনায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কার্যক্রম স্থগিত করেছে রেল প্রশাসন। এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানটির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সিলেট থেকে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।
এর আগে এ ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবার সরবরাহে দায়িত্ব ছিল এস এ করপোরেশন। এই প্রতিষ্ঠানের কর্মী ধর্ষণে জড়িত থাকায় প্রতিষ্ঠানটির সেবা স্থগিত করা হয়েছে। প্রমাণিত হলে চুক্তিও বাতিল করা হবে।’
নাজমুল ইসলাম বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারী সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তৎক্ষণাৎভাবে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।’
রেল পুলিশ জানায়, বুধবার ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। তিনি ভৈরব থেকে উঠে খাবার বগিতে অবস্থান করেন। ভোর ৪টার দিকে ট্রেনটি লাকসাম এলাকা পার হওয়ার সময় খাবার সরবরাহকারী কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করে এবং ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন। তাঁর বাড়ি বান্দরবানে। তিনি বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ওই তরুণী পুলিশের হেফাজতে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, এসএ করপোরেশন মালিক শাহ আলম নামে এক ঠিকাদার। প্রতিষ্ঠানটি উদয়ন এক্সপ্রেস ছাড়াও সুবর্ণ ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনেও খাবার সরবরাহ করে থাকে। এই বিষয়ে কথা বলতে শাহ আলমের মোবাইল ফোনে কয়েকবার কল করে সাড়া পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে