
‘উপদেষ্টা রিজওয়ানা যদি এবার অবৈধ ইটভাটা বন্ধ না করে মালপানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখব না’—এমন হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব।
১১ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে লক্ষ্মীপুরের রামগতিসহ সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধ না হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। মুহূর্তে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন।
ফেসবুক পোস্টে এনসিপি নেতা মোহাম্মদ রাকিব লিখেন, ‘পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা যদি এবার রামগতিসহ সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধ না করে নতুন করে মালপানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখব না। সে সরকার হয়ে রাজনীতি করছেন।’

জানতে চাইলে মোহাম্মদ রাকিব মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পরিবেশ উপদেষ্টার সঙ্গে দেখা করে সরাসরি কয়েকবার কথা বলেছি। গত বছরের ১৮ সেপ্টেম্বর ইটভাটা বন্ধে স্মারকলিপি দিয়েছি। তারপর অনেকবার উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’
তথ্যমতে, গত বছরের ১৮ সেপ্টেম্বর রামগতির ৫০টি অবৈধ ইটভাটাসহ সব অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন রাকিব। সেখানে তিনি উল্লেখ করেন, রামগতি উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক, ৩০টি মাধ্যমিক, ৬টি কলেজ, ১৪টি মাদ্রাসা, ৫০টি কিন্ডারগার্টেন ও ৫০টিরও বেশি কওমি ও নূরানি মাদ্রাসাগুলোতে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছে।
রামগতিতে মোট অবৈধ ৫০টি ইটভাটা রয়েছে। তার মধ্যে মাত্র দুটি ইটভাটা রয়েছে বৈধ। বাকি ৪৮টি অবৈধ ইটভাটা। আবার এসব অবৈধ ব্রিকফিল্ডে বে-আইনিভাবে করাতকল বসিয়ে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি। এতে সবুজ পরিবেশ, জীববৈচিত্র্য, সড়ক অবকাঠামো এবং মানুষের জীবনমান হুমকির মুখে পড়েছে। চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘ইতিমধ্যে অবৈধ ইটভাটা বন্ধে আমরা সমন্বয় সভা করেছি। রামগতিতে চলতি মৌসুমে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।’
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান বলেন, ‘গতবারও অনেক ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে ভাটামালিকদের সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছে।’
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে