
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুপান।
এসআই রুপান বলেন, গতকাল রাত ১০টা থেকে ১২টার মধ্যে জোবরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। আমাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। আমাদের একটি টিম এখনো অভিযানে রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন (৩৫), হাসান ওরফে হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকালে হাটহাজারী থানায় ৯৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১ হাজার জনের নামে মামলা করে। গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে চবি শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪২১ জন শিক্ষার্থী আহত হয় বলে নিশ্চিত করেন চবি মেডিকেল প্রধান ডা. আবু তৈয়ব। এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় দুইজনকে বেডে স্থানান্তর করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে