
চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের মধ্যে পানির বিল পরিশোধে অনেকটা অনীহা দেখা দিয়েছে। গত জুন মাসের তুলনায় জুলাই-আগস্ট মিলে কম আদায় হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত সভা করার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম।
চট্টগ্রাম ওয়াসার রাজস্ব শাখার তথ্যমতে, গত জানুয়ারিতে রাজস্ব আদায় হয় ২৩ কোটি ২০ লাখ ৮২ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ২২ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার টাকা, মার্চে ২২ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার, এপ্রিলে ২২ কোটি ৮৮ লাখ, মে মাসে ২২ কোটি ৭৬ লাখ ১৮ হাজার, জুনে আদায় হয় ২৩ কোটি ২০ লাখ টাকা। কিন্তু জুলাইয়ে রাজস্ব ৪ কোটি ৫৩ লাখ টাকা কমে আদায় হয় ১৮ কোটি ৬৭ লাখ টাকা। আগস্টে আদায় হয় ১৫ কোটি ১০ লাখ টাকা। জুনের চাইতে জুলাই-আগস্টে ১৪ কোটি ৪৬ লাখ টাকা কম আদায় হয়েছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, ওয়াসার সংযোগ আছে ৮৬ হাজার ৩০৯টি। এর মধ্যে আবাসিক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। আবাসিক গ্রাহকেরা এক হাজার লিটার পানি পাচ্ছেন ১৮ টাকায়। বাণিজ্যিক বা অনাবাসিক গ্রাহকেরা একই পরিমাণ পানির জন্য ওয়াসাকে দিচ্ছেন ৩৭ টাকা।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, নগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৫০ কোটি লিটার। এর মধ্যে রাঙ্গুনিয়া শেখ হাসিনা পানি শোধনাগার-১ ও ২ প্রকল্প থেকে দৈনিক ১৪ কোটি লিটার করে ২৮ কোটি লিটার এবং মোহরা পানি শোধনাগার ও মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগারে ৯ কোটি লিটার করে ১৮ কোটি লিটার পানি সরবরাহ করা হয়। এর সঙ্গে আছে গভীর নলকূপের পানি। সব মিলিয়ে দৈনিক সরবরাহ করা হয় ৪৫ কোটি লিটার পানি।
চট্টগ্রাম ওয়াসায় প্রতি মাসে গড়ে ২০ থেকে ২২ কোটি টাকা বিল আদায় হয়। জুলাই-আগস্টে একটু কম আদায় হয়েছে বলে উল্লেখ করেন মাকসুদ আলম।
এ বিষয়ে কাজী শহিদুল ইসলাম বলেন, ‘গত কয়েক মাস বিল আদায় তুলনামূলক কম হয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও আন্দোলন-পরবর্তী সময়ে নানা কারণে বিল আদায়ে ওয়াসার পক্ষ থেকে তেমন তৎপরতা চালানো যায়নি। তবে আমরা উদ্যোগী হচ্ছি। সরকারি সংস্থার টাকা পরিশোধ না করে কোনো উপায় নেই। বরং পরবর্তী সময়ে একসঙ্গে বেশি বকেয়া পরিশোধ করা গ্রাহকের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।’
গ্রাহকদের পানির মিটারের রিডিং দেখে বিল লেখা এবং বিলের কাগজ পৌঁছানোর জন্য মিটার পরিদর্শক পদে কর্মরত আছেন চার নারীসহ মাত্র ৩৭ জন। মিটার পরিদর্শকের স্বল্পতার কারণেও ওয়াসার রাজস্ব কম আদায় হয়েছে বলে জানান কাজী শহিদুল ইসলাম।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে