
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের আর এক ব্যক্তির শাসনব্যবস্থা চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন সুশাসন প্রয়োজন এবং নতুন শাসনব্যবস্থা জরুরি।
বেগম খালেদা জিয়া জনমানুষের আস্থা ও সম্মানের স্থল উল্লেখ করে এ্যানি বলেন, বিগত ১৭ বছর তিনি অত্যাচারিত ও নির্যাতিত। মিথ্যা সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিগত দুই বছর অসুস্থ হয়ে কারাবরণ করেছেন। কিন্তু আদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবুসহ অনেকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে