
বিশ্ববিদ্যালয়ের বাসে বসে মদ্যপানের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১২ জানুয়ারি চুয়েটের ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী হলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত ১৩ ডিসেম্বর রাতে চুয়েট ক্যাম্পাসে ফেরার পথে বাসে মাদক নেওয়ার সময় তাঁদের ধরা হয়। তাঁরা এক বছর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ ছড়া তাঁরা আবাসিক হলেও থাকতে পারবেন না।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে