
রাঙামাটির জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তবে তিনি গুরুতর আহত হননি। একই দুর্ঘটনায় গুরুতর আহত একজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় অংশ নেন ইউএনও। আজ সকালে সেখান থেকে বার্মিজ বোটে কর্মস্থলে ফিরছিলেন। দ্রুতগতির নৌকাটি সেগায়াছড়ি এলাকায় ডুবোচরে উঠে পড়ে। তাতে নৌকা থেকে ছিটকে পড়েন তিনসহ দুজন। এ সময় বোটচালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয় নৌকাচালকেরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ সময় তাঁর সঙ্গে থাকা শিক্ষক মো. আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তিনি ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার সহকারী সার্জন চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, ইউএনওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি কর্মস্থলে ফিরে গেছেন। তাঁর সঙ্গে থাকা শিক্ষক আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বার্মিজ বোটটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই এটি হঠাৎ ডুবোচরে উঠে যায়। তাতে আমরা নৌকা থেকে ছিটকে পড়ি।’
উল্লেখ্য, শলক নামের কর্ণফুলীর এই শাখা নদীতে প্রচুর ডুবোচর রয়েছে। যেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু নদী থেকে এসব ডুবোচর অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে