
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পণ্য কেনার জন্য হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে ওই বৃদ্ধ টিসিবির খাদ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশ ট্রাকচালককে আটক করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেনে এ ঘটনা ঘটে। নিহত রণজিৎ কর্মকার (৭০) রাজাপুকুর লেনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় সোনার গয়না তৈরির কারিগর।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন দাশ জানান, রণজিৎ কর্মকার ৪০ বছরেরও বেশি সময় ধরে রাজাপুকুর লেনে বসবাস করেন। বার্ধক্যজনিত কারণে তাঁর স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা হয়। বেলা সাড়ে ৩টার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেনে প্রবেশ করে। ট্রাকটি অন্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে লোকনাথ মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল।
স্বপন দাশ বলেন, এ সময় লোকজন ট্রাকটি অনুসরণ করে দৌড়াতে থাকেন। ট্রাক পাহাড়ের ওপর ওঠার সময় রণজিৎও হুড়োহুড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু উঁচু স্থানে উঠতে গিয়ে ট্রাকটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন ট্রাক নিচের দিকে নেমে যেতে থাকে। লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিৎ রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকা তাঁর শরীরের ওপর উঠে যায়। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘হুড়োহুড়ির মধ্যে টিসিবির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে চাপা দেয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে