
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।
আজ সোমবার সকালে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন পানি স্বল্পতার কারণে মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন চালানো হচ্ছিল। তবে পানি বাড়তে থাকায় গত শনিবার (৩১ মে) ২টি ইউনিট এবং রোববার (১ জুন) ৪টি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি আরও বাড়লে বাকি একটি ইউনিটও চালু করা সম্ভব হবে।
এদিকে, সোমবার সকাল ৯টায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হ্রদে পানির উচ্চতা ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট মীন সি লেভেল (MSL)। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল। টানা বৃষ্টির কারণে পানি দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রকৌশলীরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে