
চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচলাইশ থানা ঘিরে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার দুপুরের পর নগরের পাঁচলাইশ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
পুলিশের হাতে গ্রেপ্তার ওই নেতা হলেন সালাউদ্দিন আহমেদ সওদাগর। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রামের বাকলিয়া থানার সভাপতি বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো।
এর আগে সকালে গ্রেপ্তারের খবর পেয়ে থানার সামনে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। পরে দলটির নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘দলটির নেতৃবৃন্দ থানায় এসেছিলেন। পরে ওনাদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ছাড়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
থানার সামনে বিক্ষোভের সময় নেতারা দাবি করেন, ব্যবসায়িক বিরোধ নিয়ে একটি পক্ষ ইসলামী আন্দোলনের নেতা সালাউদ্দিন আহমেদকে মিথ্যা মামলায় জড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মে মাসে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় পাঁচলাইশ থানা-পুলিশ শনিবার সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে। পরে বিকেলে ওই নেতাকে আদালতে পাঠানো হয়।
এর আগে গত ১৯ জুন হাবিবুর রহমান নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের আরও নেতাকে আটকের প্রতিবাদে চান্দগাঁও থানা ঘেরাও করেছিল দলটির নেতা-কর্মীরা। পরে বিক্ষোভের মুখে পরদিন ওই নেতাকে ছেড়ে দেয় পুলিশ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে