
চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় ডেমু ট্রেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন ট্রাফিক পুলিশের সদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
আজ শনিবার সকাল ১০টার দিকে ঝাউতলা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পুলিশ সদস্য মনিরুল ইসলাম (৪০), সিএনজি অটোরিকশার যাত্রী বাহাউদ্দিন সোহাগ। নিহত আরেকজন ও আহতদের পরিচয় এখনো মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাউতলা রেললাইনের পাশে একটি বাস আসার সময় ট্রাফিক পুলিশ মনির (৪০) সংকেত দিয়েছিলেন। ওই সময় নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি বটতলীর দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি ট্রাফিক পুলিশের সংকেত মানেনি। এ সময় ট্রেনটি বাসের সামনের অংশে সজোরে আঘাত করে। পাশে থাকা একটি সিএনজি অটোরিকশাকে বাসটি পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাফিক পুলিশ মনির ও সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৫ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকার ইসমাইল হোসেন (৭০) ও একই এলাকার আব্দুস সালাম (৬০)।
৮ মিনিট আগে
রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১১ মিনিট আগে