
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আজ রোববার বেলা ১১টায় রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে অবমুক্ত করেন। এ সময় বন বিভাগ এবং ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) সদস্যরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ১ নম্বর গেট থেকে ডব্লিউএসআরটিবিডির উদ্ধারকর্মী ইমরান হোসেন ইমন এবং হামিদুল ইসলাম ফাহিম অজগর সাপটিকে উদ্ধার করে। পরে তারা এটি কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন। সাপটি ৭ ফুট লম্বা এবং এর ওজন আট কেজি বলে জানান এ কর্মকর্তা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে