
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকা পড়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে নিরাপদে সরিয়ে আনা হলে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় উড়োজাহাজটি রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে আটকে যায়। এতে সাময়িকভাবে বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি রানওয়ের মাঝপথে আটকে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং টিম (জিইসি) পুশ কার্টের মাধ্যমে সামনের চাকা টেনে ত্রুটি সারিয়ে নেয়। পরে সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মদিনা থেকে আসা বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে-২৩ প্রান্তে আটকে পড়ে। দ্রুততার সঙ্গে কাজ করে উড়োজাহাজটিকে সরিয়ে আনা হয়। বর্তমানে বিমানবন্দরের রানওয়ে স্বাভাবিকভাবে সচল রয়েছে।’
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। এ সময়ে চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ছাড়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়। তবে দ্রুত ব্যবস্থাপনায় যাত্রীরা বড় কোনো ভোগান্তির শিকার হননি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে