আসন্ন পবিত্র ঈদুল ফিতর ঘিরে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আসকারদীঘির পাড় এলাকাটি বিপজ্জনক হয়ে উঠেছে। গত কয়েক দিনে এ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকাটি তুলনামূলক নির্জন হওয়ায় সুযোগ পেলেই পথচারী, রিকশা আরোহী কিংবা সিএনজি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে ধারালো অস্ত্রের মুখে সবকিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। কেউ প্রতিবাদ করলে আক্রমণের শিকার হতে হয়।
নগরীর আসকারদীঘির পাড় এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত সায়মুন আল মুরাদ। তিনি বলেন, এই রোডে অল্প কিছু দিনের ব্যবধানে পরপর চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ কী করে? ছিনতাইকারীরা তো ধরা পড়ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ মার্চ রাত ৯টার দিকে আসকারদীঘির পাড় এলাকায় রিকশা আরোহী দুই নারী ছিনতাইকারীর কবলে পড়েন। একই জায়গায় এক ইতালিয়ান নাগরিকও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। নগরীর অন্যান্য থানা এলাকায়ও এ ধরনের একাধিক ঘটনা ঘটছে। ছুরিকাঘাত করেও মালপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। নগরীর কোতোয়ালি থানা এলাকা ছাড়াও বায়েজিদ, পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এগুলো জনসমাগমপূর্ণ ও শিল্পাঞ্চল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, ঈদের মৌসুম ঘিরে সাধারণত চুরি, ছিনতাই ও ডাকাতির উৎপাত বেড়ে যায়। মাদকের টাকা জোগাড় করতেও অনেকে এ পথে পা বাড়ায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী বলেন, কোতোয়ালি থানার আসকারদীঘির পাড় এলাকাটিতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিশেষ করে রমজান মাসে যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও চলাফেরা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আসকারদীঘির পাড় এলাকাটি নির্জন। ছিনতাইকারীরা অপরাধ সংঘটনের পর দ্রুত পাশের সার্সন রোডের পাহাড়, চকবাজার দিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে অনেক সময় পুলিশ তাৎক্ষণিক কিছু করতে পারছে না। তবে পরবর্তী সময়ে অপরাধীরা ধরা পড়ছে। ইতালিয়ান নাগরিকের ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩১ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৭ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৪৪ মিনিট আগে