
কক্সবাজারের সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনসহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
আজ মঙ্গলবার সকালে সেন্ট মার্টিন পরিদর্শনের পাশাপাশি ৮০০ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শরীফুল ইসলাম জানান, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সেন্ট মার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদৎসংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যরা উপকূলীয় অঞ্চলে মাইকিং করেন। বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেন তাঁরা। এ ছাড়া ঘূর্ণিঝড়কবলিত এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১০ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে